শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
দেশজুড়ে
আদিতমারীতে অসচ্ছল ও দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অসচ্ছল ও দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। পাশাপাশি পক্ষাঘাতগ্রস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটের বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন প্রমুখ।

২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠানে অসচ্ছল ও দক্ষ ৩০ জন নারীকে সেলাই মেশিন, পক্ষাঘাতগ্রস্থ ও শারীরিকভাবে অক্ষম ১১ ব্যক্তিদের জন্য হুইল চেয়ার ও ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটের বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   অসচ্ছল নারী   দক্ষ নারী   সেলাই মেশিন বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close