রোববার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন      সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা      প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার      তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত      প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প      দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ধুমঘাট ফরেস্ট স্টেশন ঘুষের টোল প্লাজা      
রাজধানী
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী চোর আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণের চেইন, যা পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের ষষ্ঠ তলার ৬৩২ নম্বর ওয়ার্ডে সেবাপ্রত্যাশীদের চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতার হাত থেকে দুই নারীকে নিজেদের হেফাজতে নেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্যাম চাঁদ আক্তার নামে এক নারী সেবাপ্রত্যাশীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার দেন। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন দুই নারীকে আটক করেন। পরবর্তীতে আনসার সদস্যরা তাদের তল্লাশি করে চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেন এবং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন।

আটক হওয়া দুই নারী চোরের মধ্যে একজনের নাম শান্তা আক্তার এবং অপরজনের নাম সাথী। তারা দুজনই হবিগঞ্জ জেলার সোনারহাট উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ অভিযানে দায়িত্ব পালন করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম, আনসার মো. আ. আউয়াল এবং মো. সাইদুল ইসলাম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

এ ঘটনায় আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল   চোর আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close