বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিরোনাম: সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা      ব্যয়সংকোচনে কঠোর সরকার, গাড়ি কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত বেড়ে ৮      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু      ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার      শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী      পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ৯ জুলাই      
দেশজুড়ে
জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনে
১৬ আগস্ট কটিয়াদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারিতে আয়োজিত জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয়ভাবে মৎস্য দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে জাতীয় পুরস্কারও তুলে দেবেন।

তিনি আরও জানান, দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উৎসাহ দিতে এবার জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সফল মৎস্যচাষি, মৎস্য উদ্যোক্তা, মৎস্যজীবী, গবেষক, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও জাতীয় পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি আধুনিক মাছ চাষ, পোনা উৎপাদন, জলজ সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন কার্যক্রমও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, কটিয়াদীর আচমিতা এলাকার হ্যাচারিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকেই জাতীয় মৎস্য দিবসের উদ্বোধন হওয়ায় কিশোরগঞ্জবাসীর জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে আরও কয়েকটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কটিয়াদী ও পাকুন্দিয়াসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় দলীয় নেতাকর্মীরা সফরকে সফল করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন। বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, ব্যানার-ফেস্টুন টানানো, স্বেচ্ছাসেবক টিম গঠন এবং আগত অতিথিদের স্বাগত জানাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, জাতীয় পর্যায়ের এ আয়োজন কটিয়াদীকে নতুনভাবে পরিচিত করবে এবং জেলার মৎস্য খাতের সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে। পাশাপাশি এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের হ্যাচারি শিল্প, মাছের পোনা উৎপাদন এবং স্থানীয় মৎস্য অর্থনীতিও জাতীয়ভাবে আরও গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।

সব মিলিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় অনুষ্ঠানকে ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close