রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
চকরিয়ায় পাহাড় ধসে চাচাতো ভাই-বোনের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈরি আবহাওয়া ও চার দিনের টানা ভারি বর্ষণে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মো. কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপরজন হলেন মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

নিহত দুইজন সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। 

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, ‘টানা ভারিবর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে পড়ে গত দুই দিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় বুধবার দিবাগত রাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর ঘটে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। এ ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার বলেন, ‘পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। গত পাঁচ দিন ধরে পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাইকিং করাও হয়েছিল। এটি খুবই অনাকাঙ্কিত একটি ঘটনা।’

নিহতদের নাম ও পরিচয় সংগ্রহ করে জেলা প্রশাসনের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে তিনি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   পাহাড় ধস   ভাই-বোনের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close