মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
দেশজুড়ে
মুন্সীগঞ্জে দেশের অন্যতম বৃহৎ প্রবীণ নিবাস গড়ছে ‘অ্যাক্রো মেডিকেল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম

দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্রবীণ নিবাস ও প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। 

প্রকল্পটির স্থাপত্য পরিকল্পনা, প্রকৌশল নকশা ও অবকাঠামোগত পরামর্শসেবা প্রদানের জন্য সম্প্রতি বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

প্রকল্পটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দেওপাড়া ইউনিয়নে কোম্পানির নিজস্ব প্রায় দেড় একর (১৫০ শতক) জমির ওপর নির্মিত হবে। 

ঢাকার আফতাবনগরে পরিচালিত ‘অ্যাক্রো প্রবীণ নিবাস’-এর সফল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই নতুন মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি চালু হলে এটিই হবে দেশের অন্যতম বৃহৎ সমন্বিত প্রবীণ নিবাস ও প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্র।

এখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ১১০টি আবাসিক কক্ষের পাশাপাশি থাকবে প্যালিয়েটিভ কেয়ার, হসপিস সেবা, দীর্ঘমেয়াদি নার্সিং কেয়ার ও পুনর্বাসন সুবিধা।

এছাড়া ২৪ ঘণ্টা নার্সিং সেবা, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান, ফিজিওথেরাপি এবং ডিমেনশিয়া ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার সুবিধা থাকবে। সম্পূর্ণ প্রবীণবান্ধব এই ক্যাম্পাসে সুসজ্জিত বাগান, হাঁটার পথ, বিনোদন কেন্দ্র ও ক্যাফে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাক্রো মেডিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি আবাসিক ভবন নির্মাণ নয়, আমরা এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে প্রবীণরা মর্যাদা, সহানুভূতিশীল সেবা এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবেন।’

চুক্তি অনুযায়ী, বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট আন্তর্জাতিক প্রবীণবান্ধব নকশা ও টেকসই নির্মাণনীতি অনুসরণ করে এই আধুনিক অবকাঠামোর পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল পরামর্শসেবা দেবে। দেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই দূরদর্শী প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   প্রবীণ নিবাস   অ্যাক্রো মেডিকেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close