বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      দুই জঙ্গিসহ এখনও পলাতক ৬৯০ কারাবন্দি, তথ্য নেই ১৬৬ জনের      সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৩      
বিনোদন
১১ ও ১২ জুলাই থিয়েটার চারণিকের ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকের প্রদর্শনী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থিয়েটার চারণিকের ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকের প্রদর্শনী আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে।

যখন মঞ্চ নাটক হৈমন্তীর মহড়া চলছিলো তখনই বৈশ্বিক মহামারি করোনা সমগ্র বিশ্বকে স্থবির করে দেয়। বন্ধ হয়ে যায় হৈমন্তী নাটকের কার্যক্রম। এরপর চারনিকের পক্ষ থেকে জানানো হয় নাট্যকার ও নির্দেশক জুয়েল কবির যখন নাটকের পাণ্ডুলিপি নিয়ে এগিয়ে আসেন তখন অতিমারির দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পর থিয়েটার চারণিক সিদ্ধান্ত নেয় মঞ্চ নাটক মঞ্চায়নের জন্য।

তার নাটকে জীবনের দ্বিধা-দ্বন্দ্ব, সংশয় ষড়যন্ত্র জটিলতাকে অতিক্রম করে সত্য হয়ে ওঠে স্নিগ্ধ এক আশ্রয়ের আশ্বাস। জীবনের বহুমাত্রিকতাকে উপলব্ধির অনুভব। সেই ফলোশ্রুতিতেই জুয়েল কবিরের ঈশ্বর তুমি কোথায় নাটকটি দলের প্রযোজনায় অন্তর্ভুক্ত হয়। নিঃসন্দেহে ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকের রচনা শৈলী অভিভূত করেছে। বর্তমানে খুবই সময়োপযোগী নাটক এটি।

দলটি নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও পৃষ্ঠপোষকতা ছাড়াই নাটক মঞ্চায়ন করে। সেখানে কিছু ত্রুটি বিচ্যুতিও থাকে। তবে এই প্রযোজনা সফল ও স্বার্থক করার আন্তরিক প্রচেষ্টার কোনো অভাব নেই। নাট্যকার নির্দেশক জুয়েল কবিরের ‘ঈশ্বর তুমি কোথায়’ একক নাটকে অভিনয় করবে পলি পারভিন।
 
১১ ও ১২ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২২তম ও ২৩তম প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শনী হবে।

প্রসঙ্গত, ‘নাটক মোদের অধিকার রুখবে নাটক সাধ্য কার’-এই এই স্লোগান ধারণ করে থিয়েটার চারণিক ২০১০ সালের ২৫ অক্টোবর থেকে নাট্যচর্চা করে আসছে। থিয়েটার চারণিক ইতোমধ্যে তিনটি পথ নাটক ও একটি মঞ্চ নাটক পরিবেশন করেছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  থিয়েটার চারণিক   ঈশ্বর তুমি কোথায়   নাটক প্রদর্শনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close