বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
শিক্ষা
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট, কর ও নিরাপত্তায় ৩ নির্দেশনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা, কর পরিশোধের তথ্য হালনাগাদ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে পৃথক তিনটি নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনাগুলোতে ২০২৫–২৬ অর্থবছরের ১২ মাসের হিসাব বিবরণী ও কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) পাঠানো, পৌর কর ও ভূমি উন্নয়ন করের হালনাগাদ তথ্য জমা দেওয়া এবং নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে সম্প্রতি জারি করা পৃথক তিনটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দ করা বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করতে হবে। একই সঙ্গে কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্যও পাঠাতে হবে। এসব তথ্যের সফটকপি [email protected] ঠিকানায় এবং হার্ডকপি আগামী ১২ জুলাইয়ের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরেক নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোর পৌর কর (কোড-৩৮২১১০৩) ও ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০১) বাবদ বাজেট বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য প্রয়োজন।

এ কারণে সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে প্রমাণকসহ পৌর কর ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সর্বশেষ তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

অন্য একটি নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধানদের নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

নির্দেশনাগুলো সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close