বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক      রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট      ঢাকার গণপরিবহনে আসছে ২০০ বৈদ্যুতিক বাস      জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন      ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের      প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জন রিমান্ডে      রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান      
দেশজুড়ে
ভাঙ্গা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, অতিবৃষ্টি আর বন্যায় বেড়েছে দুর্ভোগ
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি সেতু ভেঙ্গে দেবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা। সম্প্রতি অতি বৃষ্টি আর বন্যার পানিতে সেতুটির অর্ধেক দেবে ভেঙ্গে গেলেও নিত্যপ্রয়োজনে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রীরা। 

এলাকাবাসী জানায়, ২০২৩ সালের আগষ্ট মাসে বান্দরবানে টানা বৃষ্টি আর বন্যার কারণে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং চড়ার ওপর নির্মিত একমাত্র সেতুটি দেবে যায়। দেবে যাওয়ায় পাশাপাশি সেতুটির বিভিন্ন অংশে ভাঙ্গনও দেখা দিয়েছে, তারপরেও বাধ্য হয়ে এই সেতু দিয়ে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনগন প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়া,ভাঙ্গামুড়া পাড়া, বড়ুয়া পাড়া, মারমা পাড়া, ঢলু পাড়া, চেমীর মুখ,গোয়ালিয়া খোলাসহ কয়েকটি পাড়ার প্রায় ৫হাজার বাসিন্দাদের চলাচল ও উৎপাদিত ফলমুল এবং শাক-সবজি এই সেতু পার হয়ে নিতে হচ্ছে জেলা সদরসহ চট্টগ্রামের নানানপ্রান্তে। তবে দীর্ঘদিনেও এই সেতুটি মেরামত না হওয়ায় চরম দুর্দশায় পড়েছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে সম্প্রতি বান্দরবানে টানা কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সেতুটির আরো নষ্ট হয়ে গেছে।
কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার বাসিন্দা মং মং মারমা জানান, একটি সেতুর দুর্ভোগের কারণে এলাকায় এখন লোকজনের কষ্টের সীমা নেই। যারা এই সেতু পার হয়, তাদের জন্য এটা একটা মরনফাঁদ।

জীপ গাড়ী চালক মো.আলম বলেন, দীর্ঘদিন হলো ক্যামলং চড়ার ওপর সেতুটি নষ্ট হয়ে রয়েছে, আর তার ওপর এবারের বন্যায় আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গাড়ী নিয়ে এখন এই সেতু আর পার হতে পারিনা। স্থানীয়দের কষ্টের শেষ নেই। 

এলাকাবাসীদের সাথে কথা বললে স্বপ্না বড়ুয়া জানান, এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য জনগণ চলাচল করে , কিন্তু কেন জানি না প্রশাসন এই সেতু সংস্কার বা নতুনভাবে তৈরি করছে না।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, আমার এলাকার একটি সেতু ধসে যাওয়ায় কারণে যান চলাচলে ও সাধারণ জনগণের চলাচলে প্রচুর কষ্ট হচ্ছে, আর বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জানান, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নতুন একটি সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ে সেতুটি নির্মাণ করে এলাকাবাসীর কষ্ট লাগব করা হবে। 

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, দীর্ঘদিন নানা জটিলতায় এই সেতুটি মেরামত না হওয়ায় এলাকাবাসীর যে পরিমান কষ্ট হচ্ছে তা আমরা অনুধাবন করতে পেরেছি এবং আশাকরছি এবার দ্রুত সময়ে এই সেতু নতুনভাবে তৈরি হবে আর এই সেতু তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা সেতু   ঝুঁকি নিয়ে চলাচল   দুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close