সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      
শিক্ষা
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। ইতোমধ্যে স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন সময়সূচি প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নতুন সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হবে।

এর আগে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় প্রথমে ১৬ জুলাই পর্যন্ত এবং পরে অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, বৈরী আবহাওয়ার মধ্যেই গত ১৩ জুলাই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কারণে অনেক পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিতে পারেননি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ওই তিনটি বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। এজন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি পরে জানানো হবে। পুনঃপরীক্ষাগুলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য প্রণীত নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বন্যা   চট্টগ্রাম বোর্ড   এইচএসসি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close