মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
ফেল করার শঙ্কায় ফল প্রকাশের আগেই শিক্ষার্থীর আত্মহত্যা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম
মাফিয়া সুলতানা মাহি

মাফিয়া সুলতানা মাহি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দাখিল (এসএসসি) পরীক্ষা খারাপ হওয়ায় অকৃতকার্যের শঙ্কায় ফলাফল প্রকাশের আগেই মাফিয়া সুলতানা মাহি (১৬) নামে শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর পাঁচটার দিকে উপজেলার কাকনহাটি গ্রামের বসতবাড়ির রান্না ঘরের আড়ায় দড়ি লাগিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রাম থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মাহি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সে এ বছর  ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার জেনারেল শাখা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।

আব্দুল খালেক বলেন, ‘মাহি এবার ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। কয়েক দিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম মা তোর পরীক্ষা কেমন হয়েছে, ফেল করবি না তো? এরপর থেকেই মেয়ের চলাফেরায় আমার কিছুটা সন্দেহ হয়েছিল। কিন্তু কখনই ভাবিনি সে এমন কাজ করে বসবে। এছাড়া আর কোন কারণ আমার জানা নাই। আমার ধারণা এ কারণেই মেয়েটা আত্মহত্যা করেছে।’

মাহির খালা আনোয়ারা বেগম (৬০) বলেন, ‘মাহির মা মঞ্জুরা বেগম শারিরীকভাবে অসুস্থ। চিকিৎসা করার উদ্দেশ্যে ঢাকায় মেয়ের বাসায় গিয়েছিল। আমাকে আর মাহিকে বাড়িতে রেখে গিয়েছিল। এ দিন তার বাবাও বাড়িতে ছিলো না। বুধবার রাতে খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজ পড়তে ঘুমতে ওঠে দেখি বিছানায় মাহি নেই। ডাকাডাকির এক পর্যায়ে রান্না ঘরে গিয়ে দেখি তার লাশ ঝুলে আছে।’
 
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজমবলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফেল করার শঙ্কা   ফল প্রকাশের আগে   শিক্ষার্থীর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close