মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
শালিখায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী তার প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিয়ে না করলে ওই তরুণী আত্মহত্যার হুমকিও দিয়েছেন।

অনশনরত ওই তরুণী পার্শ্ববর্তী ছান্দড়া গ্রামের প্রবাসী শাহিনুর মোল্যার মেয়ে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি সিরাজ উদ্দিন হোসেন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। 

ভুক্তভোগী ওই তরুণী বলেন, সাকিব আমাকে বিয়ের প্রলৌভন দেখিয়ে আমার বেশ কয়েকটি বিবাহের কাজ ভেঙ্গে দিয়েছে। আমি বিয়ে করলে আমার বিবাহ ভেঙ্গে দিবে বলেও আমাকে হুমকিও দিয়েছে। এছাড়াও আমাকে নিয়ে বেশ কয়েক জায়গায় ঘুরতে গেছে। এখন সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ নেই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও চলতি মাসের মাসের ৯ তারিখে ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিক সাকিবের বাড়িতে অনশন করেছিলেন। সে সময় স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে বুঝিয়ে তার বাবার বাড়িতে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় আজ বৃহস্পতিবার আবারও তিনি প্রেমিক রাকিবের বাড়িতে এসে অনশন শুরু করেন। প্রেমিক সাকিব শালিখা উপজেলার  পিয়ারপুর গ্রামের প্রবাসী আশরাফের ছেলে।

এদিকে, বিয়ের দাবিতে তরুণীর অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমাতে শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রেমিক সাকিবের ঘরের দরজায় তালা ঝুলছে। অনশনের খবর পেয়ে প্রেমিক সাকিব ও তার মা বাড়ি থেকে পালিয়ে গেছেন।​

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিষয়টি এভাবে ঝুলিয়ে না রেখে সামাজিক ও আইনিভাবে সমাধান করা উচিত এবং তরুণীর দাবি বিবেচনা করে রাকিবের তাকে বিয়ে করা উচিত বলে তারা মনে করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলেও জানা গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close