মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
ধর্মমন্ত্রীর কায়কোবাদের অস্ত্রোপচার সম্পন্ন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্মমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। কায়কোবাদকে আরো ২ ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়ার আহবান করেছেন পরিবার।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্মমন্ত্রী   কায়কোবাদ   অস্ত্রোপচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close