মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
খেলাধুলা
মেসির পাশে আন্তোনেলা, দিলেন সমালোচনার কড়া জবাব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। শিরোপা হারানোর হতাশার পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে সুবিধা পাওয়ার অভিযোগও ওঠে দলটির বিরুদ্ধে। ফলে আর্জেন্টাইন ফুটবলে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি, যার প্রভাব পড়েছে অধিনায়ক লিওনেল মেসিকেও ঘিরে।

এমন পরিস্থিতিতে স্বামীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন আন্তোনেলা রোকুজ্জো। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের প্রতি নিজের ভালোবাসা ও ঐক্যের বার্তাও দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক কনি আনসালদি আর্জেন্টিনার জাতীয় পরিচয় ও জীবনবোধ নিয়ে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেন। সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রোকুজ্জো। একই বার্তা শেয়ার করেন অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসোও।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন রোকুজ্জো। তিনি লেখেন, “আর্জেন্টিনা একটি পরিবারের মতো। নিজেদের মধ্যে আমরা একে অপরকে সমালোচনা করতে পারি। কিন্তু বাইরের কেউ যদি আমাদের নিয়ে কিছু বলে, তাহলে আমরা সবাই এক হয়ে তার জবাব দেব।”

এর আগে সোমবার মেসিকে উদ্দেশ করে আবেগঘন একটি বার্তাও প্রকাশ করেন তিনি। সেখানে লেখেন, “তুমি সবসময়ই সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং যেকোনো পরিস্থিতিতে নিজের আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার জন্য। তুমি কখনো হাল ছাড়ো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাও এবং সবটুকু উজাড় করে দাও। তোমার এই মানসিক শক্তি, দৃঢ়তা ও বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করেছে।”

রোকুজ্জো আরও লেখেন, “সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠা থেকে। প্রতিদিন তুমি আমাদের সেটিই শিখিয়েছ। এ জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সন্তানদের জন্য তুমি সেরা আদর্শ, আর কোটি মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জীবনে তোমার পাশে থাকতে পারা আমার জন্য গর্বের। আমি তোমাকে অনেক ভালোবাসি।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   আন্তোনেলা   সমালোচনার জবাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close