বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      বোয়িংয়ের আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ      দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      
প্রযুক্তি
এআইর দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনাকে কাজে লাগাতে এর দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এআই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে এটি উপকারের বদলে ক্ষতির কারণও হতে পারে।

শনিবার (২৫ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যে কোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নেওয়ার কথাও বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। কিন্তু এখন থেকে সভ্যতার পথচলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এআই   তথ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close