শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      
রাজধানী
ইনার হুইল ক্লাব অব মেট্রো ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম আপডেট: ২৫.০৭.২০২৬ ৫:১৯ পিএম
ইনার হুইল ক্লাব অব মেট্রো ঢাকার সদস্যবৃন্দ।

ইনার হুইল ক্লাব অব মেট্রো ঢাকার সদস্যবৃন্দ।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনার হুইল ক্লাব অব মেট্রো ঢাকা ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার বাড্ডার বেরাইদেস্থ একেএম রহমত উল্লাহ কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ক্লাবের সভাপতি শিরীন আখতার চৌধুরী, কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব এম খালিদ মাহমুদ, কলেজের দাতা সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিনুর ইসলাম তুহিন, বিদ্যোৎসাহী সদস্য ডা. আবদুর রহমান, অধ্যক্ষ সেলিনা বেগম, উপাধ্যক্ষ আবদুর রহমান অংশ নেন। 

বৃক্ষরোপণ করছেন এম খালিদ মাহমুদ, তুহিনুর ইসলাম তুহিন, আবদুর রহমান ও আবদুর রহমান

বৃক্ষরোপণ করছেন এম খালিদ মাহমুদ, তুহিনুর ইসলাম তুহিন, আবদুর রহমান ও আবদুর রহমান


অনুষ্ঠানের শুরুতে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন, ‘একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

এরপর ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন চারা নির্ধারিত স্থানে রোপণ করা হয়। একই সঙ্গে চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে শিরীন আখতার চৌধুরী সকলকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান। 

প্রসঙ্গত, ইনার হুইল একটি আন্তর্জাতিক সেবামূলক নারী সংগঠন, যার মূল লক্ষ্য বন্ধুত্ব, ব্যক্তিগত সেবা ও আন্তর্জাতিক সম্প্রীতি প্রতিষ্ঠা। ডিস্ট্রিক্ট-৩৪৫ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়ন করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইনার হুইল ক্লাব অব মেট্রো ঢাকা   বৃক্ষরোপণ কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close