রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে তিনি বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই; বরং পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার কঠোরভাবে নজরদারিতে রেখেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “কৃষিকে রপ্তানিমুখী ও প্রতিযোগিতামূলক খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’

পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কৃষিপণ্য   রপ্তানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close