রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
রাজধানী
মোহাম্মদপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মালা আক্তার ওরফে নদীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর দারুস সালাম থানার মাজার রোডের বাতেন নগর এলাকার ৫ নম্বর রোডের সোনালী নীড় অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ জানায়, গ্রেপ্তার মালা আক্তার নিহত একেএম মাহবুব মান্নানের (৫১) সাবেক স্ত্রী। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের এক কন্যাসন্তান রয়েছে, যিনি বাবার সঙ্গে থাকতেন। সন্তানকে দেখতে মালা আক্তার নিয়মিত মাহবুব মান্নানের বাসায় যেতেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ জুলাই কন্যাসন্তানকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মালা আক্তার ধারালো ছুরি দিয়ে মাহবুব মান্নানের বাম কাঁধে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাহবুব মান্নানের বোন বাদী হয়ে গত ৯ জুলাই মোহাম্মদপুর থানায় মালা আক্তারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মাহবুব মান্নানের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   স্বামী হত্যা মামলা   স্ত্রী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close