রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি-এর যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬.০৯ ঘনফুট (প্রায় ২৭ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করা হয়।

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, ‘বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার বন্ধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপি-এর সহযোগিতায় পরিচালিত এ যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন আইনের লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সেগুন কাঠ জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close