রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      
দেশজুড়ে
সখীপুরে পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে পুলিশ পরিচয় দিয়ে এক অটোরিকশা চালককে কৌশলে ঘটনাস্থল থেকে সরিয়ে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. ইনাতুল্লা (৬১) উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজের মালিকানাধীন খয়েরি রঙের একটি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে সখীপুর উপজেলার কচুয়া বাজারে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় এক নারী ও এক পুরুষ এসে নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তারা প্রথমে জেলখানা মোড় এবং সেখান থেকে থানায় ফিরবেন বলে জানান। তাদের পরিচয়ে বিশ্বাস করে তিনি তাদের অটোরিকশায় তুলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

অভিযোগে বলা হয়, জেলখানা মোড়ে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে কালিদাস রোডের দিকে যেতে বলেন। কিছু দূর যাওয়ার পর তিনি মোবাইল ফোনে একজনের সঙ্গে কথা বলে চালককে জানান, উপজেলা রোডে একজন লোক টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। এরপর তিনি ইনাতুল্লাকে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আসতে বলেন।

পুলিশ পরিচয়ে বিশ্বাস করে ইনাতুল্লা অটোরিকশাটি রাস্তার পাশে রেখে উপজেলা রোডে যান। সেখানে গিয়ে বর্ণনা অনুযায়ী কাউকে না পেয়ে তিনি ফিরে আসেন। ফিরে এসে দেখেন, ওই নারী ও পুরুষ তার অটোরিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

পরে আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও অটোরিকশা কিংবা অভিযুক্তদের কোনো সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর দাবি, পূর্বপরিকল্পিতভাবে নিজেদের পুলিশ পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে তার অটোরিকশাটি নিয়ে যাওয়া হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অটোরিকশা চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close