সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
দেশজুড়ে
হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান ও দৈনিক ‘প্রিয় সময়’ পত্রিকার সম্পাদক এস এম শহিদুল্লাহ রনির চলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর চারাবটতলা এলাকায় হাটহাজারী-রাউজান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শহিদুল্লাহ রনি তার ব্যক্তিগত গাড়ি (চট্টমেট্রো-ঘ ১১-২৫০০) চালিয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজানের নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। চারাবটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গাড়িতে ইট পাটকেল ছুঁড়ে গাড়িটি থামাতে বাধ্য করে। গাড়ি থামামাত্রই দুর্বৃত্তরা পেছনের সিট লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে।

ভুক্তভোগী এস এম শহিদুল্লাহ রনি জানান, কিছু দিন আগেও কিছু দুর্বৃত্ত তার বাসায় গিয়ে হামলা চালিয়েছিল। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “প্রাথমিকভাবে ভুক্তভোগীর সাথে কথা বলে জেনেছি, স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও গ্রুপের সাথে তার বিরোধ রয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গুলিবর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close