রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম
নিহত জমশেদ মিয়া

নিহত জমশেদ মিয়া

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নৌকা নিয়ে হাওর এলাকায় নিখোঁজ হন মো. জমশেদ মিয়া (৭৫)। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর গতকাল রাত ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের কাউয়াদিঘি হাওর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত জমশেদ মিয়া বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশে কাউয়াদিঘি হাওরে যান জমশেদ মিয়া। মাঝের বান্দ নামক স্থানে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা পানির ওপর তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

বিষয়টি বুধবার (২৯ জুলাই) নিশ্চিত করেছেন রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন। অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্যের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবারসহ পুরো তুলাপুর গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পুলিশ সদস্যের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close