রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
মাদারীপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
এম. আর. মুর্তজা, মাদারীপুর
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবচর পৌর মার্কেটের সামনে মাদারীপুরের শিবচরে ‘ক্যাশলেস শিবচর, মাদারীপুর’ ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’-এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহামুদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তানিম হাসান। পূবালী ব্যাংকের শিবচর শাখার সিনিয়র প্রিন্সিপাল ম্যানেজার মো. শেখ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. খন্দকার আতিকুর রহমান, পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আরআরএম ও সহকারী জেনারেল ম্যানেজার শেখ মো. মারুফ হাসান, স্থানীয় পূবালী ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহামুদ রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীর মাঝে ‘বাংলা কিউআর’-এর কোড তুলে দেওয়া হয়।

প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে ‘ক্যাশলেস’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পূবালী ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close