রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
দেশজুড়ে
দ্রুত মৌখিক পরীক্ষা ও নিয়োগের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে ‘৮ম এনটিআরসিএ’ পরীক্ষার চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় সিনিয়র সহকারী শিক্ষক ইসবাদ হোসেন বাবু, সুবাস চন্দ্র রায়, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যোগ্য ও স্থায়ী প্রতিষ্ঠান প্রধানের অভাবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠান প্রধান না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হচ্ছে। সংকট নিরসনে এনটিআরসিএ’র মাধ্যমে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৮ এপ্রিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এখনও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়নি।

রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস চন্দ্র রায় বলেন, ফলাফল প্রকাশের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও মৌখিক পরীক্ষার আয়োজন করা হচ্ছে না। এমতাবস্থায় দীর্ঘদিনের এই ধীরগতি ও অনিশ্চয়তার কারণে উত্তীর্ণ হাজারো মেধাবী চাকরিপ্রার্থীর মনে চরম হতাশা বিরাজ করছে।

তিনি বলেন, দ্রুত মৌখিক পরীক্ষা আয়োজনের দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হলো এবং আগামী ১ আগস্ট সারাদেশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা চাই সরকার বাহাদুর দ্রুত নিয়োগ সম্পন্নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close