বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম: শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী      চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গেপ্তার      শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর      সুনির্দিষ্ট মামলা না থাকলে গ্রেপ্তার নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত      মানবসম্পদ উন্নয়নে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী      নিরাপদ খাদ্য কার হাতে      ইয়াবার ভয়াবহ থাবায় বাংলাদেশের তরুণরা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে এনসিপি, বৃষ্টির মধ্যেই অবস্থান
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় এক ঘণ্টা বাদানুবাদ ও ধাক্কাধাক্কির পর পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন দলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্য সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের রশিদপুরে পৌঁছান পাটওয়ারী, সারজিসরা। সেখানে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে অস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে, হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর মধ্যেই মৌলভীবাজার সার্কিট হাউস থেকে কেন্দ্রীয় নেতাদের বহর হবিগঞ্জের উদ্দেশে রওনা হলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশ বালুবাহী ট্রাক ও ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

এ সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন।

প্রায় একঘণ্টা উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা চলে। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে যাত্রা অব্যাহত রাখেন।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাদের আটকে দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ওপর ন্যক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছিলাম। যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ কর্মসূচি থেকে সরে এসেছি। তবে বিষয়টি আমরা জাতির সামনে তুলে ধরতে চাই। তাই বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে অবহিত করব।

প্রসঙ্গত, মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে সার্কিট হাউসে যাবার পথে সবুজবাগ এলাকায় পৌঁছলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওপর হামলা চালায় একদল যুবক। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। রাত ১১টায় সারজিস আলম মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   গাড়িবহর   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close