রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
দেশজুড়ে
হারানো মোবাইল ফিরে পাচ্ছেন মালিকরা, লালপুর পুলিশের সাফল্য
তুষার ইমরান, লালপুর (নাটোর)
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মোবাইল ফোন হারিয়ে গেলে অনেকেই সেটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। তবে নাটোরের লালপুরে পুলিশের তৎপরতায় বদলাচ্ছে সেই ধারণা। সাধারণ ডায়েরি (জিডি) করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে হারানো ও চুরি হওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

লালপুর থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ থেকে ২৯ জুলাই পর্যন্ত হারানো মোবাইল ফোন সংক্রান্ত ৪৯টি অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০টি মোবাইলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিভিন্ন স্থান থেকে সেগুলো উদ্ধার করে মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগী মো. মিঠুন আলী বলেন, মোবাইলটি ফিরে পাব, এমন আশা ছিল না। লালপুর থানার দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় মোবাইলটি ফিরে পেয়েছি। এজন্য বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ।

উপজেলার গৌরীপুর গ্রামের নিমাই চন্দ্র বলেন, প্রায় সাত মাস আগে আমার মেয়ের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। থানায় জিডি করেছিলাম। অবশেষে লালপুর থানার সহযোগিতায় মোবাইলটি ফিরে পেয়েছি। আমরা খুবই আনন্দিত।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে মোবাইলের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রেই হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দেরি না করে দ্রুত নিকটস্থ থানায় জিডি করা উচিত। হারানো সম্পদ উদ্ধারে পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close