মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
শিক্ষা অফিসারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের বিরুদ্ধে একটি বেসরকারি গণমাধ্যমে প্রচারিত ‘ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

বুধবার (২৯ জুলাই) সকালে কাপাসিয়া উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

কাপাসিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সুইটি। 

হরিমঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা অফিসার রমিতা ইসলাম একজন অত্যন্ত সৎ, দক্ষ, নিরপেক্ষ, মানবিক এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি কুচক্রী মহল তার এই সুনাম ও কর্মদক্ষতাকে ক্ষুণ্ন করতে সংবাদমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করেছে। শিক্ষকরা অনতিবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবি জানান এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিলী নাসরিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, বারাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাবু, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন কিরণ, রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন এবং নরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলাম।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত হয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সংহতি প্রকাশ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close