মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
হবিগঞ্জের সংঘর্ষের রেশ ওসমানীনগরে, এনসিপির পদযাত্রা ঘিরে উদ্বেগ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার রেশ এবার সিলেটের ওসমানীনগরে। আগামীকাল এনসিপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নজরদারি থাকবে।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী উপস্থিত থাকবেন।

উপজেলা এনসিপির সদস্য সচিব মনিরুল সাকিব বলেন, গত ২৮ জুলাই হবিগঞ্জে সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ছে। কিছু পোস্টে ডিম নিক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

এদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, ‘আমরা আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করি এবং কাউকে আঘাত করিনি। তবে কেউ যদি উসকানিমূলক বক্তব্য দিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। আমরা আশা করি এনসিপির নেতারাও দায়িত্বশীল বক্তব্য দেবেন।’

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনাকে নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে যুবদল তার কড়া জবাব দেবে।’

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কড়া নজরদারি থাকবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close