মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
আন্তর্জাতিক
‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এ প্রত্যাবাসন কবে শুরু হবে বা কত সময়ের মধ্যে শেষ হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

বুধবার (২৯ জুলাই) এক বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রাথমিকভাবে ফেরত নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, “অনেকে বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে। কিন্তু কোথায় পাঠাব? এতদিন মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে চাইত না। মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্কের কারণেই এখন তারা প্রথম ধাপে মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে।”

তিনি আরও বলেন, “মিয়ানমার বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ৩ লাখ রোহিঙ্গাকেও ফেরত নিতে সম্মতি দিয়েছে।”

বাংলাদেশ ছাড়াও সংঘাতের মুখে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন।

সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হওয়ার পর মালয়েশীয় কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।

আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   রোহিঙ্গা   মিয়ানমার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close