বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ভূমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু মাঝাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

অভিযোগে বলা হয়েছে, এলাকার বাসিন্দা আব্দুর রহিম ওরফে ফুল চাঁন (৬৫) ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে মৃত মোহাম্মদ আলী তালুক হাবু মৌজার ১৯১ ও ১৯৩ নম্বর হাল খতিয়ানের ১৯ শতক জমি স্থানীয় মৃত আব্দুল জব্বারের মেয়ে রওশনারা বেগমের কাছ থেকে ক্রয় করেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। মোহাম্মদ আলীর মৃত্যুর পর তার স্ত্রী আবেদা বেগম (৮৫) এবং দুই ছেলে আবুল হোসেন (৪৫) ও আব্দুল বাতেন (৪২) পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি জমির বিক্রেতা রওশনারা বেগমের বৈমাত্রেয় ভাই আব্দুর রহিম ওরফে ফুল চাঁন ওই জমির মালিকানা দাবি করে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় মো. আবুল কাসেম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় ৮৩১/২৬ নম্বর মামলা দায়ের করেন। আদালত বিবাদমান জমিতে প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা দেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে আব্দুর রহিম ওরফে ফুল চাঁন ও তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটায় প্রবেশ করে হামলা, ভাঙচুর, দখলের চেষ্টা ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে আবুল কাসেম (৬০), আবু তালেব (৫০) ও আবুল হোসেন (৪৫) আহত হন।

এ সময় হামলাকারীরা বসতবাড়ির দেয়াল, জানালা ও গেট ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় থাকা পরিবারের সদস্যদের উদ্ধার করে।

অভিযোগে আরও বলা হয়, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে একই দিন সন্ধ্যায় অভিযুক্তদের কয়েকজন আবার বাড়িতে প্রবেশ করে একটি পাকা কক্ষের দরজা-জানালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার, একটি সিলিং ফ্যান, একটি খাটসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহিম ওরফে ফুল চাঁনসহ ১০ জনের নাম উল্লেখ করে গঙ্গাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন মো. আবুল কাসেম (৬০)।

বর্তমানে অভিযুক্তদের ভয়ে আবুল হোসেন, আব্দুল বাতেন ও তাদের পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close