মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
রামুতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় বিশেষ অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ এক পেশাদার অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সোহেল (২৭) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলম ও রাশেদা বেগমের ছেলে।

তার কাছ থেকে লুকানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিক্সন চৌধুরী ফোর্সসহ রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে একটি দ্রুতগামী মিনি পিকআপ পুলিশ চেকপোস্টের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সাথে সাথে গাড়িটির গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করে এবং ধাওয়া করে রামু থানার ফতেখারকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হাজারীকুল রামু-মরিচ্যাগামী প্রধান পাকা সড়কের ওপর গাড়িটিকে আটকে দেয়।

​পরবর্তী মিনি পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে থাকা স্টিয়ারিংয়ের নিচে এবং ব্রেকের পাদানির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অস্ত্র বহনকারী মিনি পিকআপটি ও চালকের সাথে থাকা একটি বাটন মোবাইল জব্দ করে এবং গাড়ি চালককে হাতেনাতে আটক করে।
​
​উদ্ধারকৃত পিস্তল, গুলি ও মিনি পিকআপসহ আটককৃত সোহেলকে রামু থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

অবৈধ অস্ত্র রাখা ও পরিবহনের অপরাধে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামু   বিদেশি পিস্তল   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close