সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      
শিক্ষা
লামায় কোয়ান্টাম কসমো স্কুলে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৫৮ এএম আপডেট: ১১.০৮.২০২৬ ১১:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে ফলাফল বিপর্যয়ের মধ্যেও এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। উপজেলার মাধ্যমিক শাখায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের পাশাপাশি পাসের হারেও শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১০ আগস্ট) চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুল কতৃপক্ষ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি (মাধ্যমিক) শাখায় কোয়ান্টাম কসমো স্কুল থেকে ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৭১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ।

পুরো উপজেলায় মাধ্যমিক শাখায় মোট ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১৩ জনই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থী।

এ ছাড়া এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শাখায় প্রতিষ্ঠানটির ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন উত্তীর্ণ হয়েছে। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে আটজন এবং পাসের হার ৯৪ দশমিক ২০ শতাংশ।

লামা উপজেলার সামগ্রিক ফলাফলে এসএসসি (মাধ্যমিক) শাখায় ১ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৫ জন উত্তীর্ণ হয়েছে। এ শাখায় পাসের হার ৪৭ দশমিক ০৯ শতাংশ। দাখিল শাখায় ১২৩ জনের মধ্যে ৫৮ জন পাস করেছে, পাসের হার ৪৭ দশমিক ১৫ শতাংশ। কারিগরি/ভোকেশনাল শাখায় ১১৬ জনের মধ্যে ৯৬ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২ দশমিক ৭৬ শতাংশ।

কোয়ান্টাম কসমো স্কুলের ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে লামার শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখার পাশাপাশি এলাকার সুনামও বাড়াচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। এবারের ফলাফল সেই সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এসএসসি   লামা   সর্বোচ্চ জিপিএ-৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close