রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      
শিক্ষা
তাড়াশে দাখিল পরীক্ষায় দুই মাদরাসায় শতভাগ ফেল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই মাদরাসায় দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

শতভাগ অকৃতকার্য মাদরাসা দুটি হলো— উপজেলার সরাপপুর দাখিল মাদরাসা ও হামকুড়িয়া দাখিল মাদরাসা।  

উপজেলার দুটি মাদরাসায় একজন শিক্ষার্থীও পাশ না করা উদ্বেগ দেখা দিয়েছে সচেতন মহলে। এ সব প্রতিষ্ঠানে শিক্ষার মান, পাঠদান ও অ্যাকাডেমিক কার্যক্রমের বাস্তব চিত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি মনে করেন তারা। সেই সঙ্গে কেন বছরের পর বছর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারছে না, তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার  আহ্বান জানান।

সরাপপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আবুবক্কার সিদ্দিক বলেন, ‘আমার মাদরাসা থেকে এ বছর ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারা সবাই অকৃতকার্য হয়েছে।’
 
হামকুড়িয়া দাখিল মাদরাসার প্রধানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। 

রোজিনা আক্তার বলেন, ‘যে সকল মাদ্রাসা শতভাগ অকৃতকার্য হয়েছে।  সে সব প্রতিষ্ঠান আমাদের নজরে এসেছে। ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   এসএসসি ফলাফল  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close