রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ভাতা কার্ড ও অনুদানের নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, অনুদান ও কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের নিকট থেকে প্রায় ১০-১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। 
মানবন্ধনে ইউনিয়নের বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

ভুক্তভোগীদের অভিযোগ, মো. আব্দুল আলিম ও মোছা. ফরিদা বেগম সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, কার্ড ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের নিকট থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এভাবে এলাকা  থেকে প্রায় ১০-১২ লাখ টাকা আদায় করা হয়েছে।

দীর্ঘদিন পার হলেও অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি সুবিধা পাননি। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এমনকি টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর উচ্ছেদের হুমকি দেয় তারা।

মানববন্ধন বক্তারা অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের টাকা ফেরত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া সরকারি ভাতা, অনুদান, কার্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অনুদান   ভাতা কার্ড   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close