মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
শিক্ষা
ইবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি মুন্সি মুর্তজা আলী
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলী। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘যে কোনো মূল্যে পরীক্ষার হলে সব ধরনের নকল বন্ধ করতে হবে। এ জন্য শিক্ষক ও পরিদর্শকদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে পরীক্ষা কমিটির সভাপতির কাছে নম্বর জমা দেওয়া হলেও একই সময়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে তা পাঠানো হয় না, ফলে ফলাফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা ম্যানিপুলেশনের সুযোগ তৈরি হয়। এ ধরণের অনিয়ম বন্ধে পরীক্ষা কমিটির কাছে নম্বর জমা দেওয়ার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরেও নম্বরপত্র জমা দিতে হবে।’ 

এ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার যেমন—ডিপফেক ও অনাকাঙ্ক্ষিত গুজব বা অপপ্রচার থেকে শিক্ষার্থীদের রক্ষায় গুরুত্বারোপ করেন ইবি উপাচার্য। এ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সহায়তা দিতে প্রতিটি বিভাগের স্টুডেন্ট কাউন্সিলরদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের বর্তমান যুগের উপযোগী করে গড়ে তুলতে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয় অত্যন্ত জরুরি।’

এ ক্ষেত্রে পাঠ্যক্রমে শিল্পখাতের চাহিদাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়ে তিনি অন্তত ১০০ নম্বরের একটি কোর্স ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রবর্তনের আহ্বান জানান।


আরও সংবাদ   বিষয়:  ইসলামী বিশ্ববিদ্যালয়   সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close