সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
খেলাধুলা
গোপনে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ এক দশকের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের কাসকাইসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময় গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন রোনালদো। জর্জিনার হাতের ওপর তার হাত, দুজনের অনামিকায় আংটি। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ দুটি শব্দের মাঝে ভালোবাসার একটি ইমো। সমর্থকেরা তাতেই যা বোঝার বুঝে নেন।

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি, লিসবনের কাছের উপকূলীয় শহর কাসকাইসে আয়োজিত অনুষ্ঠানে এই দম্পতির পাঁচ সন্তানও উপস্থিত ছিল। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রোনালদো ও জর্জিনার পরিচয় মাদ্রিদে। প্রায় ১০ বছর আগে একটি ফ্যাশন ব্র্যান্ডের শোরুমে তাদের প্রথম দেখা হয়। তখন রোনালদো খেলছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে, আর জর্জিনা ওই প্রতিষ্ঠানে কাজ করতেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দেন তারা। ঠিক এক বছর পর বিয়ের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে তারকা এই জুটি।

এদিকে বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিয়ের অনুষ্ঠানে লিওনেল মেসি, নেইমারসহ বিভিন্ন ফুটবল তারকার উপস্থিতি দেখিয়ে তৈরি করা হচ্ছে মনগড়া ছবি ও ভিডিও। এসব কনটেন্টের সত্যতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রোনালদো-জর্জিনা   বিয়ে   ফুটবল   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close