সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
মানিকগঞ্জে জবির বাসে হামলা-ভাঙচুর, আহত ১০
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:১৩ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ১২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও স্টাফ বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দশজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা মেট্রো-স ১৪-০১৯৪ নম্বরের বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফদের নিয়ে সিংগাইরের দিকে যাচ্ছিল। এর আগে ঢাকার হেমায়েতপুর এলাকায় বাসটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশার যাত্রী মো. কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

পরে বাসটি ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে কাউসারসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি গ্যাসের পাইপ দিয়ে বাসটিতে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় বাসটির কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়।

হামলায় জবির এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ দশজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, “হেমায়েতপুর থেকে অটোরিকশায় আসার সময় তার ছেলে কাউসারের সঙ্গে জবি শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের স্টাফ ও শিক্ষার্থীরা কাউসারকে মারধর করেন। পরে তার ছেলে কয়েকজন সহযোগীকে নিয়ে বাসটির কয়েকটি কাচ ভাঙচুর করে।”

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  জবি   হামলা-ভাঙচুর   আহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close