মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
চিকিৎসকের স্বাক্ষর জাল করে রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চিকিৎসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ল্যাব সিলগালা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসক ডা. আশরাফ উজ্জ জামান হামিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দিয়ে আসছিল।

অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটির ল্যাব সিলগালা করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং চিকিৎসাসংক্রান্ত রিপোর্টে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসকের স্বাক্ষর জাল   সিলগালা   রিপোর্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close