সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্যামনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঁদুর মারার কাজে ব্যবহৃত বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সোহানা পারভীন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) শ্যামনগর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে ঘরে থাকা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে সোহানা। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) পারিবারিকভাবে তার বিয়ের আয়োজনের কথা ছিল। এর মধ্যে আকস্মিক এ ঘটনায় পরিবারের মধ্যে শোক বিরাজ করছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গ্যাস ট্যাবলেট   কিশোরী   মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close