বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত      আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির হবে : জ্বালানি প্রতিমন্ত্রী      রপ্তানির নতুন ভিত্তি হতে পারে হালাল অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী      জ্বালানি খাতে সরকারের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা      পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় শিক্ষা কর্মকর্তাকে হুমকি, শিক্ষক সাময়িক বরখাস্ত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধানকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন আচরণের অভিযোগে মো. আরাফাত রহমান নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আরও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া মো. আরাফাত রহমান উপজেলার পূর্ব ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিভাগীয় মামলার মুখোমুখি হওয়া অপর দুই শিক্ষক হলেন—একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মকসুদা বেগম ময়না এবং উত্তর পানাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আমিনা খাতুন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরের গত ১১ আগস্টের অফিস আদেশে আরাফাত রহমানকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে সরকারি চাকরি আইন অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পূর্ব ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরাফাত রহমান মহিপুর ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধানকে মোবাইল ফোনে হুমকি দেন। এ সময় তিনি অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গত ১০ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী ১১ আগস্ট থেকে আরাফাত রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, পূর্ব ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মকসুদা বেগম ময়না এবং উত্তর পানাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আমিনা খাতুনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।”

সাময়িক বরখাস্তের আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে মো. আরাফাত রহমান বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

অভিযুক্ত শিক্ষক মো. আরাফাত রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জারি করা সাময়িক বরখাস্তের আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর বিভাগীয় উপপরিচালক, গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পূর্ব ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   শিক্ষা কর্মকর্তা   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close