মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
জয়পুরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজেএম আশিকুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, মো. সুজন শাহিন রানা প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজলভ্য আর্থিক সেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ, মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে তরুণ উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

বক্তারা আরও বলেন, প্রকল্পটির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসইভাবে উদ্যোগ পরিচালনার জন্য সহায়তা দেওয়া হয়েছে। এ উদ্যোগ ভবিষ্যতে যুব উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে উপকৃত উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় অংশীজন, উদ্যোক্তা, মেন্টর এবং ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সভা   জয়পুরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close