সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
ফটিকছড়িতে চার দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:০২ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা বাগানে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

বুধবার (১২ আগস্ট) সকালে উদালিয়া চা-বাগানের শ্রমিক ও চট্টগ্রাম ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের চার দফা দাবিগুলো হলো— দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পাঁচ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিকদের নির্বাচন দেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি বাবু প্রদীপ দাশ। সঞ্চালনা করেন উদালিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু আবেশ দাশ। বক্তব্য দেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় নায়েক, সদস্য সাধন শিবু, রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, বাবলু মাঝি ও সুজন দাশ। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাধন মাঝি, তপন দাশ, সুওম দাশ ও রাজন দাশ, নন্দিতা দাশ, অংকুরী মাঝি, শাপলা দাশ ও চম্পা দাশ।

মানববন্ধন শেষে শ্রমিকরা চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   চা শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close