সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
শিক্ষা
পুকুরে ডুবে দুই চুয়েট শিক্ষার্থীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থীরা হলেন— ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুইজনের বাড়ি সিলেটে। নিহত অর্ণব চন্দ কম্পিউটার সায়েন্স বিভাগের এবং শান্ত দেব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

জানা যায়, দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে গোসলে নামেন তারা। দুইজনে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝে ডুবে যায়। ডুবে যাওয়ার ২০ মিনিটের মধ্যে অর্ণবকে উদ্ধার করা হয়। প্রায় ৪৫ মিনিট পরে শান্তকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড.শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চুয়েট   শিক্ষার্থী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close