বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
টেকনাফে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৯:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ছকির আহমদের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে মো. আরমান (২২)।

জানা যায়, বুধবার সকালে রুবেল ও আরমান একটি মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রুবেল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, ‘দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ডাম্প ট্রাকটি শনাক্ত করে আটক করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close