মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’— প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও তরুণরা অংশ নেন। হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তারা পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়াইপিএজির সদস্যরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

সানজিদা রহমান বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়। এ কাজে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পিএফজি সমন্বয়ক সাইফুল ইসলাম তালুকদার, পিএফজি অ্যাম্বাসেডর ও সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, ওয়াইপিএজির সমন্বয়ক রাফসান আহমেদ রোমান, যুগ্ম সমন্বয়ক ইসরাত আর্শিয়ান মৌ এবং ওয়াইপিএজির সদস্য ইশতিয়াক আহমেদ ইসহাক প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যুব দিবস   ইশ্বরগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close