সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফুলবাড়িয়ায় শিশু ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৩১ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ১০:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কাউসার আলীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়। 

আটককৃত কাউসার উত্তর জোরবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। সে স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবারের অভিযোগ, গত শুক্রবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে কাউসার। পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুল হাসান বলেন, ‘চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কাউসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close