সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
দেশজুড়ে
নাঙ্গলকোটে ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে মারধরের অভিযোগ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলে বাধা দেওয়ায় বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খোরশেদ ফরহাদের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার বদরপুর গ্রামে জড়ো হন। পরে ১৫ আগস্টের শোক দিবসের ব্যানার নিয়ে তারা মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢালুয়া বাইপাস এলাকায় পৌঁছালে সেখানে আজাদ মিছিলের সামনে গিয়ে বাধা দেন।

এ সময় মিছিলে থাকা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আজাদকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত আজাদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আজাদ বলেন, “ফরহাদের নেতৃত্বে আমার ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   বিএনপি নেতা   মারধরের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close