সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম
ছবি : এস এম ফারুক হোসেন/ খোলা কাগজ

ছবি : এস এম ফারুক হোসেন/ খোলা কাগজ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এস এম ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অভিযোগে বোয়ালমারী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলায় ৫ আগস্ট-পরবর্তী একটি বিস্ফোরক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। পাশাপাশি জোড়া হত্যা মামলাসহ আরও চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মইনুদ্দিনের ছেলে। তিনি ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘নানা অপকর্মের হোতা হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামীলীগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close