বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
দেশজুড়ে
সাভারে প্রেসার কুকারে রাখা বোমা নিষ্ক্রিয়
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারে একটি মসজিদের মাঠে সন্দেহজনক প্রেসার কুকার উদ্ধারের পর সেটিকে বোমা হিসেবে শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সকালে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান তারা। ড্রামটির ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ ও প্রেসার কুকার দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তারা প্রেসার কুকারটি ড্রাম থেকে বের করে মাঠে রেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় কেউ ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। পরে ড্রামের ভেতর থেকে কাপড়, একটি রিমোট, কোরআন শরিফ ও স্কচটেপ দিয়ে মোড়ানো প্রেসার কুকার পাওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং আশপাশের এলাকা ঘিরে রাখে। পরে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রেসার কুকারটি নিষ্ক্রিয় করেন। পরে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তারা চলে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া প্রেসার কুকারে কী ধরনের বিস্ফোরক বা বস্তু ছিল এবং কারা সেটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাভার   বোমা   নিষ্ক্রিয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close