মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
মেহেরপুরে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় রামিমুজ্জামান টুটুল (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কোদালইকাটি গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল দুইবার এসএসসি পরীক্ষায় ফেল করে। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করলে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে নামানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত টুটুল গাংনী উপজেলার কোদালইকাটি গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ বলেন, “টুটুল নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর   এসএসসি   শিক্ষার্থীর আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close