মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পেল হুইলচেয়ার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন তিন শিক্ষার্থীকে অ্যাসিসটিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আর্থিক সহায়তায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  প্রশাসনিক ভবনের সামনে এ সব হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ ও স্বাভাবিক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আর্থিক সহায়তায় এসব অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। এর আগে কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর চোখের চিকিৎসারও ব্যবস্থা করা হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার। এ সময় আরও উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মোজাহারুল ইসলাম, নাসরিন বেগম, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন ও জয়নব সুলতানা প্রমুখ।

শায়লা জেসমিন সাঈদ বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে অ্যাসিসটিভ ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

জেসমিন আক্তার বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথকে আরও সহজ করবে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  বিশেষ চাহিদাসম্পন্ন   শিক্ষার্থী   হুইলচেয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close